Teachers Time - feature image scaled

আমাদের দেশের অধিকাংশ স্কুলেই প্রতিটি ক্লাসে শিক্ষার্থীর সংখ্যা অনেক বেশি থাকে। একটি বড় শ্রেণিকক্ষে টিফিন পিরিয়ডের পরপরই কিংবা এক বিষয় থেকে অন্য বিষয়ের ক্লাসে যাওয়ার সময় হট্টগোল বা বিশৃঙ্খলা সৃষ্টি হওয়া খুব স্বাভাবিক একটি দৃশ্য। এমন পরিস্থিতিতে অনেক শিক্ষকই বাধ্য হয়ে চিৎকার করে ক্লাস শান্ত করার চেষ্টা করেন, যা দিনশেষে কেবল নিজের মানসিক ও শারীরিক ক্লান্তিই বাড়ায়। কিন্তু শিক্ষা গবেষণায় দেখা গেছে, শিখনের কিছু কৌশল ও পূর্বপ্রস্তুতির মাধ্যমে একটি কোলাহলপূর্ণ ক্লাসরুমকে সহজেই সুশৃঙ্খল করে তোলা সম্ভব। ক্লাসরুম ম্যানেজমেন্টের ক্ষেত্রে শিক্ষক হিসেবে প্রথমেই আপনাকে শিক্ষার্থীদের সাথে সহজ ও ইতিবাচক সম্পর্ক গড়ে তুলতে হবে।

Teachers Time - classroom management

চিৎকার বা কড়া শাসন কেন শিশুদের আচরণ পরিবর্তনে দীর্ঘস্থায়ী কোনো ফল বয়ে আনে না? 

অনেক সময় ক্লাসে কিছু শিক্ষার্থী পড়া শুনতে চায় না, এক জায়গায় স্থির বসে থাকে না কিংবা দলগত কাজে অংশ নিতে চায় না। শিক্ষক হিসেবে আমরা প্রায়ই এমন শিশুকে ‘একগুঁয়ে’ বা ‘জেদি’ বলে ধরে নিই। তবে শিশুমনোবিজ্ঞানের দৃষ্টিতে, শিশুর এ ধরনের আচরণ কোনো স্থায়ী অবস্থা নয় বরং এটি তার ভেতরের কোনো হতাশা, অপূর্ণ চাহিদা কিংবা আবেগ প্রকাশ করতে না পারার বহিঃপ্রকাশ মাত্র। বেশিরভাগ ক্ষেত্রেই একটি শিশু যখন কোনো পড়া বুঝতে পারে না বা ক্লাসের পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নিতে হিমশিম খায়, তখন সে এমন আচরণ করে। চিৎকার কিংবা শাসনের মাধ্যমে শিশুদের আচরণগত স্থায়ী পরিবর্তন আনা সম্ভব নয়। বারবার শাস্তি দেওয়ার বদলে শান্ত থেকে শিশুটিকে নির্দিষ্ট কিছু কাজের সহজ বিকল্প দেওয়া এবং ক্লাসে সঠিক আচরণের চর্চা করতে সাহায্য করাই সবচেয়ে ফলপ্রসূ সমাধান।  ‘এডুকেশন অ্যান্ডোমেন্ট ফাউন্ডেশন’ (EEF)-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, চিৎকার কিংবা কড়া শাসন করার চেয়ে সহজ রুটিন তৈরি করা, শিক্ষার্থীদের ভালো আচরণের সুনির্দিষ্ট প্রশংসা করা ক্লাসরুম ম্যানেজমেন্টের ক্ষেত্রে কার্যকরী উপায় হিসেবে কাজ করে। 

আধুনিক শিক্ষাবিজ্ঞানে মনোযোগ এবং শৃঙ্খলার আসল অর্থ কী? 

এখানে আরেকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ। অধিকাংশ শিক্ষকই নির্ধারিত সময়ের মধ্যে ক্লাস শেষ করার জন্য লেকচার মেথডে ক্লাস নেন। কিন্তু ক্লাসরুমের প্রতিটি শিশুর শেখার ধরণ এক নয়। হাওয়ার্ড গার্ডনারের ‘মাল্টিপল ইন্টেলিজেন্স’ তত্ত্ব এবং ভিএকে (VAK) মডেল অনুযায়ী, কেউ হয়তো দেখে ভালো শেখে (ভিজ্যুয়াল), কেউ শুনে (অডিটরি), আবার কেউ নিজে হাতে-কলমে করে দেখতে পছন্দ করে (কাইনেস্থেটিক)। একটি ক্লাসে যখন শুধু একমুখী লেকচার দেওয়া হয়, তখন অনেক শিশুই মনোযোগ হারিয়ে ফেলে এবং ক্লাসে কথা বলা শুরু করে। তাই একটি ভালো পাঠপরিকল্পনা বা লেসন প্ল্যানের মূল চাবিকাঠি হলো ‘ডিফারেন্সিয়েশন’ বা বৈচিত্র্য আনা। ক্লাসে শিক্ষা উপকরণ ব্যবহার করে যখন শিশুদের ছবি দেখা, স্পর্শ করা, নিজেদের মধ্যে আলোচনা করা কিংবা কোনো গাণিতিক সমস্যার সমাধান তৈরির সুযোগ দেওয়া হয়, তখন ক্লাসের প্রতিটি শিশু স্বতঃস্ফূর্তভাবে পড়ালেখায় যুক্ত হয়ে পড়ে। গবেষণায় প্রমাণিত যে, একমুখী লেকচারের চেয়ে এই ধরনের ‘অ্যাক্টিভ লার্নিং’ বা সক্রিয় শিখন পদ্ধতি শিক্ষার্থীদের ক্লাসে মনোযোগী রাখতে অনেক বেশি কার্যকর।

Teachers Time - Image 3 Puppet Interaction

আমাদের দেশের বাস্তবতায় ক্লাসরুম ম্যানেজমেন্টের একসকল  গাইডলাইন শিক্ষকেরা পেয়ে যাবেন তাহমিনা রহমান রচিত ‘ক্লাসরুম ম্যানেজমেন্ট’ বইয়ে। Teachers Time থেকে প্রকাশিত এই বইটিতে ক্লাসরুমের এসকল ছোট ছোট চ্যালেঞ্জ দূর করার খুব সহজ ও হাতে-কলমে প্রয়োগযোগ্য কিছু উপায় তুলে ধরা হয়েছে, যা নতুন ও অভিজ্ঞ উভয় ধরনের শিক্ষকের জন্য কার্যকর এক সহায়ক হতে পারে। ক্লাসরুম ম্যানেজমেন্ট মানে শিশুদের কঠোরভাবে নিয়ন্ত্রণ করা নয়; বরং এমন একটি আনন্দদায়ক পরিবেশ গড়ে তোলা যেখানে তারা নির্ভয়ে অংশ নিতে পারে এবং নিজের স্বাভাবিক কৌতূহল থেকেই শিখতে পারে

Want to Master Classroom Management?

Discover field-tested strategies, non-verbal techniques, and actionable frameworks designed specifically for educators in Bangladesh. Get your copy of Classroom Management by Tahmina Rahman and transform your teaching practice today.